‘মিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট স্ল্যাম’ যেন ভাগ্য বদলের এক লটারি। অস্ট্রেলিয়ান ওপেনের অভিনব এই আয়োজনে চমক দেখিয়ে বিশ্ব টেনিসে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অপেশাদার খেলোয়াড় জর্ডান স্মিথ। চারবারের গ্রান্ডস্ল্যামজয়ী ইয়ানিক সিনারকে হারিয়ে জিতেছেন ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৮ কোটি ১৭ লাখ বাংলাদেশি টাকা)।